দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানের তিনটি মেশিনে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম পেয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পলাশ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রহমতপুর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশন এবং বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে পলাশ ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মেশিনগুলো সঠিকভাবে ক্যালিব্রেশন করা এবং প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন করা অবস্থায় পাওয়া গেছে। তবে পলাশ ফিলিং স্টেশনের তিনটি মেশিনে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম ধরা পড়ে।
অভিযানে প্রতি ১০ লিটার জ্বালানি তেলে গড়ে ১৪০ থেকে ১৬০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ক্যালিব্রেশন সম্পন্ন করা এবং বিএসটিআইয়ের নির্দেশনা না দেওয়া পর্যন্ত পলাশ ফিলিং স্টেশনের ওই তিনটি মেশিনে জ্বালানি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ফিলিং স্টেশন দুটির পরিমাপযন্ত্র, লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রও যাচাই করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, জ্বালানি বিক্রির ক্ষেত্রে পরিমাপে কারচুপি কিংবা অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই